ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো পরিচালনায় আবুল হায়াত

বিনোদন রিপোর্টার
  • আপডেট সময় : ০২:২০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে

প্রায় এক বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরলেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। প্রয়াত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত ‘সখিনা’ নামের এই নাটকের চিত্রনাট্যও করেছেন আবুল হায়াত নিজেই।

গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি রিসোর্টে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে নাটকের শুটিং।

শুটিং স্পট থেকে বুধবার দুপুরে আবুল হায়াত বলেন, ‘রাবেয়া খাতুন খালার গল্পের ভাণ্ডার বিশাল। তার অনেক গল্প আছে যেগুলো অল্প বাজেটেও ভালোভাবে নির্মাণ করা সম্ভব। ‘সখিনা’ গল্পটি পড়ে মনে হয়েছে এটি নিয়ে কাজ করা যায়। তাই আবার পরিচালনায় ফেরা।’

গ্রামীণ পটভূমিতে নির্মিত এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী মৌ। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা শ্যামল মাওলাকে। নাটকটিতে আরও অভিনয় করছেন নরেশ ভূঁইয়া ও বদরুল হাসান খান।

বর্তমান কাজের ব্যাপারে আবুল হায়াত জানান, আগের মতো নিয়মিত কাজ করছেন না তিনি। পছন্দের গল্প ও চরিত্র বেছে নিয়েই কাজ করছেন। তিনি বলেন, ‘এখন কাজের পাশাপাশি পরিবার ও বিশ্রামের সময়টাকেও গুরুত্ব দিই। তবে অভিনয় বা নির্মাণ থেকে দূরে থাকলে নিজের ভেতর এক ধরনের শূন্যতা কাজ করে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আবারো পরিচালনায় আবুল হায়াত

আপডেট সময় : ০২:২০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬