মূল অংশে যান

এই তারিখে প্রকাশিত খবর দিয়ে তৈরি।

মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩৩, ৭ জুলাই ২০২৬

প্রথম পাতা পাতা ১

চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাক্তন, বর্তমান ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা বার্তা জানান। পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, ‘একটি জাতির অগ্রগতি শুধু অর্থনৈতিক উন্নয়নের ওপর নির্ভর করে না; তা নির্ভর করে সুস্থ, দক্ষ […]

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১.৭২ বিলিয়ন ডলার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে-জুন মেয়াদের আমদানি বিল পরিশোধের পর দেশের বিদেশি মুদ্রার নিট রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে। মঙ্গলবার রিজার্ভের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা…

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২২ আগস্ট

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার জন্য আগামী ২২ আগস্ট দিন নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। মঙ্গলবার বার কাউন্সিলের সচিব কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের…

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার সকাল ৯টা ২০মিনিটে মানিকগঞ্জের সিংগাইর…

৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার

সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএসআই পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এসংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত…

প্রধানমন্ত্রীকে ইইউ’র গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৭-এ মূল বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত ইউরোপীয়…

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) আজ (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে পুনরায় শুরু হবে। ছয় দিন বিরতি শেষে মঙ্গলবার বিকেল ৩টায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

জনমত বার্তা jonomatbarta.com

মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩৩, ৭ জুলাই ২০২৬

জাতীয় পাতা ২

আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোডম্যাপ করা হয়েছে, এতে আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।