মূল অংশে যান

এই তারিখে প্রকাশিত খবর দিয়ে তৈরি।

শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩, ২৪ এপ্রিল ২০২৬

প্রথম পাতা পাতা ১

গ্যাস সঙ্কটের কারণেই দেশে লোডশেডিং বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

গ্যাস সঙ্কটের কারণেই দেশে লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের সব থেকে বড় সমস্যা আমাদের বিদ্যুৎ উৎপাদন এখনো গ্যাস নির্ভর। এই গ্যাসও আমদানি করতে হয়। দেশে মাত্র ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়। আর ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস বাইরে থেকে আমদানি করতে হয়। […]

এশিয়ান গেমসে বাংলাদেশের ঐতিহাসিক জয়

এশিয়ান গেমসের বাছাইপর্বটা ড্রয়ে শুরু করেছিল বাংলাদেশ নারী হকি দল। আজ ইতিহাস গড়েছে। হকির আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। উজবেকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে মেয়েরা।  

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান…

সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে

সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল রাখবে নির্বাচিত সরকার। পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য নির্ধারিত সময়েই খোলা রাখা হবে সেন্ট মার্টিন দ্বীপ। তিন মাসের অধিক সময় পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিন…

একটি জাতীয় দিবসের তারিখ পরিবর্তন

সরকার একটি জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে। প্রতি বছর ৪ জুনের পরিবর্তে এখন থেকে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন/পালন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয়…

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিন জনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে সারা দেশে আরো চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।…

একদিনেই রাজধানীসহ তিন স্থানে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগসহ দেশের তিন স্থানে এই দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে, সন্ধ্যায় কুমিল্লা পলিটেকনিক ক্যাম্পাসে এবং রাত ৮টায় শাহবাগে সংঘর্ষ…