মূল অংশে যান

এই তারিখে প্রকাশিত খবর দিয়ে তৈরি।

শুক্রবার, ২৩ মাঘ ১৪৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রথম পাতা পাতা ১

হাদি হত্যা তদন্তে রোববার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে হওয়া বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। এ সময় ২৩ জন আহত হলেও কেউ গুলিবিদ্ধ হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়েছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের […]

বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান প্রতিশ্রুতি ৯টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছে বিএনপি। ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই ইশতেহার ঘোষণা করছে বিএনপি। ইশতেহার ঘোষণা করছেন দলের চেয়ারম্যান…

৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার…

জাকসু ভিপি জিতু যোগ দিলেন বিএনপিতে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় তার সঙ্গে জাকসুর কয়েকটি হল সংসদের প্রতিনিধিও ছাত্রদলে যোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারা…

বিমানের সাবেক এমডি সাফিকুর ও তার স্ত্রীর জামিন শুনানি রোববার

এগারো বছরের শিশু গৃহকর্মী’কে নির্যাতনের মামলায় কারাবন্দি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক এমডি সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজন জামিন শুনানির জন্য আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার…

সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে জামায়াতের উদ্বেগ

সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও বলপ্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব…

গোয়েন্দা সংস্থার নামে গুজব ছড়ানোর নেপথ্যে আওয়ামী নেতা

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের রাজনীতিতে যেমন প্রাণচাঞ্চল্য, তেমনি সক্রিয় হয়ে উঠেছে অপতথ্য ছড়ানোর চক্র। মাঠের রাজনীতিতে ব্যর্থ হয়ে একটি চিহ্নিত গোষ্ঠী এখন সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছে তাদের প্রধান অস্ত্র হিসেবে। গোয়েন্দা…

জনমত বার্তা jonomatbarta.com

শুক্রবার, ২৩ মাঘ ১৪৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ পাতা ২

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা অভিমুখে আন্দোলনকারীরা, পুলিশের বাধা, জলকামান, সাউন্ড গ্রেনেড

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনরতরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ দফায় দফায় তাঁদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার […]
জনমত বার্তা jonomatbarta.com

শুক্রবার, ২৩ মাঘ ১৪৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় পাতা ৩

২০ ফেব্রুয়ারি বইমেলা আয়োজনের সিদ্ধান্ত আত্মঘাতী

বাংলা একাডেমি কোনো অংশীজনের সঙ্গে আলোচনা ছাড়াই অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে আয়োজনের ঘোষণা দিয়েছে—এমন অভিযোগ তুলে এ সিদ্ধান্তকে একতরফা, অগণতান্ত্রিক ও আত্মঘাতী আখ্যা দিয়েছেন প্রকাশকরা। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেন তারা। বিবৃতিতে সৃজনশীল প্রকাশকরা বলেন, রমজান মাসের মধ্যে বইমেলা শুরু হলে পাঠক সংকট তৈরি হবে, স্টলকর্মীদের ওপর অমানবিক চাপ […]
জনমত বার্তা jonomatbarta.com

শুক্রবার, ২৩ মাঘ ১৪৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

বাণিজ্য পাতা ৪

আন্দোলনকারীদের সম্পদ তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির অনুরোধ

চট্টগ্রাম বন্দরের আন্দোলনরত ১৫ জন কর্মচারীর স্থাবর ও অস্থাবর সম্পদ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে অনুরোধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিমের সই করা এক চিঠিতে এসব আবেদন জানানো হয়। চিঠিটি নৌপরিবহন […]
জনমত বার্তা jonomatbarta.com

শুক্রবার, ২৩ মাঘ ১৪৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজনীতি পাতা ৫

ধর্মনিরপেক্ষতা নয়, সব ধর্ম ও বিশ্বাসের মানুষের সমান অধিকার চায় বিএনপি

ধর্মনিরপেক্ষতা নয়; বিএনপির লক্ষ্য সব ধর্ম ও সব বিশ্বাসের মানুষের অধিকার প্রতিষ্ঠা বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। গত বুধবার সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘না, এটা—এটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হলো সব ধর্ম, সব বিশ্বাসের মানুষের […]