মূল অংশে যান

এই তারিখে প্রকাশিত খবর দিয়ে তৈরি।

বুধবার, ২১ মাঘ ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রথম পাতা পাতা ১

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন কূটনীতিকেরা

সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার আগে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকেরা। মঙ্গলবার প্রায় দুই ঘণ্টা ধরে তাঁরা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কূটনীতিকদের জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান এবং এর ধারণা, প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরেন। পরিদর্শনের শুরুতে শেখ হাসিনার ফ্যাসিবাদী […]

লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। লিবিয়া থেকে আলজাজিরা আরবির সংবাদদাতা আহমেদ খলিফা জানিয়েছেন, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর…

বিশ্বমঞ্চে জায়গা করে নিলো জুলাই গণ-অভ্যুত্থানের সিনেমা

বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম একটি উৎসব হলো ‘টেম্পেয়ার চলচ্চিত্র উৎসব’। এবার উৎসবের ৫৬তম আসরের ‘মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্কারলেট ইকোস’ (বাংলা নাম ‘রক্তিম’), যা আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের…

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী দল

নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সাফল্য অর্জনের পর গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বে একমাত্র অপরাজিত দল হিসেবে শীর্ষস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি–টোয়েন্টি…

শঙ্কা কাটিয়ে সব হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন

হজযাত্রীদের বাড়ি ভাড়া সব শঙ্কা কাটিয়ে সম্পন্ন হয়েছে। সৌদি রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ১ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হওয়ার তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের হজ…

ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে দুদকের চার্জশিট

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য (শুল্ক ও আবগারি) মো. মতিউর রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য…

৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ

ছয় ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২…

জনমত বার্তা jonomatbarta.com

বুধবার, ২১ মাঘ ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ পাতা ২

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের গণসংযোগ

বিভিন্ন জেলায় নির্বাচনি জনসভা শেষে রাজধানীতে ফিরে মিরপুর এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে মিরপুর-১০ নম্বরে (কারার মসজিদ) আদর্শ স্কুলের পাশ থেকে তিনি গণসংযোগ শুরু করেন। সন্ধ্যার পরও বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চালান তিনি। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষের মাঝে বেশ সাড়া পড়ে। জামায়াত আমির […]
জনমত বার্তা jonomatbarta.com

বুধবার, ২১ মাঘ ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আবহাওয়া পাতা ৩

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

ঢাকাসহ সারা দেশে আজ মঙ্গলবার আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটের দিকে ভূমিকম্পটি হয়। এর উৎপত্তি স্থল মিয়ানমারের সিতওয়ে অঞ্চলের কাছাকাছি। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকেও বাংলাদেশে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণের জেলা সাতক্ষীরা।
জনমত বার্তা jonomatbarta.com

বুধবার, ২১ মাঘ ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

রাজনীতি পাতা ৪

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অপতৎপরত চলছে, অভিযোগ এনসিপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অপতৎপরতা চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে নির্বাচনকে […]
জনমত বার্তা jonomatbarta.com

বুধবার, ২১ মাঘ ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় পাতা ৫

জামায়াতপ্রার্থী খালিদুজ্জামানের এক মাস আগের ভিডিও নিয়ে তোলপাড়, যা বলল আইএসপিআর

ঢাকা–১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট এলাকায় এক মাস আগে ঘটে যাওয়া ‘অনাকাঙ্ক্ষিত ভিডিও’র বিষয়টি আগেই মীমাংসিত হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। পুরোনো এই ভিডিও মঙ্গলবার আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনা শুরু হয়। আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী আমার দেশকে বলেন, ঘটনাটি অনেক […]