মূল অংশে যান
বাণিজ্য

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কারণে টানা দুই দিন বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএম সেবা, কার্ড সার্ভিসসহ সব ধরনের ডিজিটাল ও আর্থিক লেনদেন।

ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের জন্য এ কার্যক্রম বন্ধ রাখার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এ সময়ে ব্যাংকটির গ্রাহকরা অনলাইন ব্যাংকিং, এটিএম বুথ ও কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবেন না।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্য থেকে আরও পড়ুন

মতামত দিন