মূল অংশে যান
জাতীয়

সরকারি বাসা থেকে ভাড়াটে না সরালে বরাদ্দ বাতিল

সরকারি বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দেওয়া যাবে না। এ নিয়ম লঙ্ঘন করে যারা সরকারি বাসায় ভাড়াটে রেখেছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটে সরানোর নির্দেশ দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।

নির্ধারিত সময়ের পর কোনো সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটে পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বরাদ্দ বাতিল করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে জানিয়ে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হবে।

গতকাল বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর এ বিষয়ে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে। পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সরকারি বাসা ও ফ্ল্যাটের বরাদ্দপ্রাপকদের এ নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় থেকে আরও পড়ুন

মতামত দিন