মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি।
পরিদর্শনকালে তিনি গুদামে সংরক্ষিত চাল ও আটার মান, মজুদের অবস্থা এবং বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।
তেজগাঁও সিএসডিতে বর্তমানে চালু থাকা ৩৫টি গুদামের মধ্যে খাদ্যমন্ত্রী দৈবচয়ন ভিত্তিতে ১০টি গুদাম পরিদর্শন করেন।
