মূল অংশে যান
জাতীয়

অনাবাদী জমিতে আদা চাষে স্বাবলম্বী গৃহিণীরা

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের খানকান্দি গ্রাম। আগে যে বাড়ির উঠোন বা আঙিনার ছায়াঘেরা অংশটুকু বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকত, আজ সেখানে সারি সারি বস্তায় ঝুলছে সবুজ আদা গাছ।

স্থানীয় নারী উদ্যোক্তা আইরিন আক্তার ছায়াযুক্ত অনাবাদী জায়গায় পরীক্ষামূলকভাবে শুরু করেছিলেন এই উদ্যোগ। বেসরকারি উন্নয়ন সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি ও কৃষি সহায়তায় তিনি প্রাথমিকভাবে ২০০টি বস্তায় আদা চাষ শুরু করেন। নিজের তৈরি জৈব সার এবং সংস্থার দেওয়া বীজ-কীটনাশক ব্যবহার করায় উৎপাদন খরচ ছিল প্রায় শূন্যের কোঠায়।

নারী উদ্যোক্তা আইরিন আক্তার বলেন, পরিবারের প্রয়োজনীয় আদার চাহিদা তো মিটবেই, আশা করছি সব খরচ বাদ দিয়ে প্রায় ৪০ হাজার টাকার আদা বিক্রি করতে পারব।

জাতীয় থেকে আরও পড়ুন

মতামত দিন