মূল অংশে যান
জাতীয়

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলে

তেলের দাম বৃদ্ধি পেয়ে এবার প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ১৩৫ টাকা। প্রতি লিটার কেরোসিনের দাম হয়েছে ১৫৫ টাকা আর প্রতি লিটার অকটেনের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১৬৫ টাকা। পেট্রোলের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১৬০ টাকা। নতুন দাম ঘোষণার আগে প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ১১৫ টাকা,  কেরোসিনের মূল্য ছিল ১৩৫ টাকা, অকটেনের দাম ছিল ১৪৫ টাকা আর পেট্রোলের দাম ১৪০ টাকা।প্রজ্ঞাপনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

মতামত দিন