মূল অংশে যান
সর্বশেষ

রাত ৮টায় বন্ধ দোকানপাট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার বাড়ানো সময়সীমা শেষ হয়েছে। ফলে গতকাল শুক্রবার থেকে আগের নিয়মে রাত ৮টার মধ্যে দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ করতে হচ্ছে।এতে প্রতিষ্ঠানগুলোর খোলা রাখার সময় দুই ঘণ্টা কমেছে।বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেট বন্ধের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর বিদ্যুত্ বিভাগ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়। ওই সময়সীমা শেষ হওয়ায় গতকাল থেকে আগের নিয়ম কার্যকর হয়েছে।এ নিয়ম অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে।

সর্বশেষ থেকে আরও পড়ুন

মতামত দিন