মূল অংশে যান
জাতীয়

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিরপুর–১-এর রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার সকালে এতথ্য জানা গেছে।

এদিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)।

জানা গেছে, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনই শাহ আলী মাজারের ভাসমান ব্যক্তি। টাকার বিনিময়ে তারা এই ভাঙচুরে অংশ নিয়েছেন।প্রতিষ্ঠানটির কর্মী, দায়ের করা মামলার এজাহার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনাটি জমি দখল সংক্রান্ত বিষয় বলেই মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। রাতের আধাঁরে কেন এভাবে হামলা চালিয়ে প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেওয়া হলো এবং কারা এই কাজের সঙ্গে জড়িত সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে পুলিশ।

জাতীয় থেকে আরও পড়ুন

মতামত দিন