তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘আমাদের গার্মেন্টস সেক্টরের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। গার্মেন্টস পণ্য রপ্তানির প্রধান কেন্দ্রবিন্দুও বলা যায় যুক্তরাষ্ট্রকে।এখান থেকে আমরা সর্বোচ্চ রেমিট্যান্স পাই। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র অতি জরুরি ও ঘনিষ্ঠ বন্ধু। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ।’ সোমবার বরিশালের গৌরনদীর ক্যাথলিক চার্চের হলরুমে আন্ত ধর্মীয় সংলাপে এসব কথা বলেন তিনি।সংলাপে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে। বাংলাদেশেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতার এই চর্চা অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত। এ সময় মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মীয় নেতারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে সহাবস্থানের কথা তুলে ধরেন।
বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র অতি জরুরি ও ঘনিষ্ঠ বন্ধু
0 জন পাঠক প্রতিক্রিয়া জানিয়েছেন
