মূল অংশে যান
জাতীয়

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গোটা প্রেস ক্লাব প্রাঙ্গণকে আলোকসজ্জিত করা হয়। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গত ৭ অক্টোবর থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সন্ধ্যায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ আয়োজনের মধ্যে ছিল বিশেষ আলোকচিত্র প্রদর্শনী, নৈশভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আকর্ষণীয় রাফেল ড্র। এ উপলক্ষে প্রেস ক্লাব প্রাঙ্গণ সদস্য সাংবাদিক ও তাদের পরিবারের মিলনমেলায় পরিণত হয়।

জাতীয় থেকে আরও পড়ুন

মতামত দিন