মূল অংশে যান

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: সুপারিশপ্রাপ্তদের শাহবাগে অবস্থান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে ঢাকার শাহবাগে অবস্থান নিয়েছেন সুপারিশপ্রাপ্তরা।

রোরবার বেলা ১১টা থেকে তারা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন। এরপর জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন।

ফলে সড়কের জাদুঘরের সামনের পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে পুলিশ সদস্যরা সড়কের অপর পাশ দিয়ে  যান চলাচলের ব্যবস্থা করেছেন।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ অক্টোবর থেকে সুপারিশপ্রাপ্তদের যোগদানের তারিখ ঘোষণা করলেও প্রার্থীরা চলতি মাসেই যোগদানের দাবি জানাচ্ছেন।

মতামত দিন