ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পিবিআইর অগ্নি নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :ময়মনসিংহ জেলা, জেলাপুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা কার্যালয়ে অগ্নি-নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ ২৬আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মশালা আয়োজন করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ। কর্মশালায় পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপারসহ কার্যালয়ে কর্মরত কর্মকর্তাবৃন্দ ও ফোর্স সদস্যগণ এবং কার্যালয়ের আশপাশের দোকানদার/স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক নিরাপদে অবস্থান, জীবন রক্ষার্থে করণীয় এবং অগ্নি নির্বাপনের কার্যকর কৌশলসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বাস্তবভিত্তিক প্রদর্শনী ও অংশগ্রহণমূলক অনুশীলনের মাধ্যমে কর্মকর্তাবৃন্দ ও ফোর্সদের দক্ষতা বৃদ্ধি করা হয়। কর্মশালার মাধ্যমে অফিসার ও ফোর্সদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের সক্ষমতা নিশ্চিত করা হয়েছে।

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের পক্ষ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পিবিআইর অগ্নি নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০৫:৪০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫