সৌদি আরবে চলমান হামলার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর ওই রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।অন্যদিকে, প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় পরিচালনার পরিকল্পনা রয়েছে বিমানের। তবে ফ্লাইট চালুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
