মূল অংশে যান
জাতীয়

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আহ্বান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: পিএমও

দেশ গঠনে দলের নেতাকর্মীদের প্রতি চারটি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, এই কাজগুলোর মাধ্যমে নেতাকর্মীরা নিজেদের ‘সাচ্চা কর্মী’ হিসেবে প্রমাণ করতে পারবেন এবং দেশ গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান এবং দলের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকা- এই চার বিশেষ আহ্বান দলের নেতা-কর্মীদের প্রতি রেখেছেন তারেক রহমান।

জাতীয় থেকে আরও পড়ুন

মতামত দিন