মূল অংশে যান
জাতীয়

একনেকের আজকের সভা স্থগিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেল।রবিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের।পরিকল্পনা কমিশন অনিবার্য কারণে সভাটি স্থগিত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে।

জাতীয় থেকে আরও পড়ুন

মতামত দিন