লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) থেকে গবাদিপশুকে সুরক্ষিত রাখতে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশে এলএসডি ভ্যাকসিন উৎপাদন ও বাজারজাত করা সম্ভব হলে বিদেশি ভ্যাকসিনের ওপর নির্ভরতা কমবে, খামারিদের ব্যয় কমবে এবং টিকার সহজলভ্যতা বাড়বে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার রাইচু ঈদগাঁহ মাঠে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) উদ্ভাবিত এলএসডি ও গোটপক্স ভ্যাকসিনের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশে তৈরি এলএসডি টিকায় সুরক্ষিত হবে গবাদিপশু : কৃষিমন্ত্রী
0 জন পাঠক প্রতিক্রিয়া জানিয়েছেন
