রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে তিনি অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত ও কার্যকরভাবে সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
‘ক্লিন সিটি’ গড়তে ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধানমন্ত্রীর অসন্তোষ
0 জন পাঠক প্রতিক্রিয়া জানিয়েছেন
