মূল অংশে যান
বাণিজ্য

একীভূত পাঁচ ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ারকাট বাতিল

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

সংকটে থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য আগের বিতর্কিত ‘হেয়ারকাট’ বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট সময়ের ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানতের হিসাব পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক শামস তিবরীজ ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এ নির্দেশনা দেওয়া হয়।

বাণিজ্য থেকে আরও পড়ুন

মতামত দিন