মূল অংশে যান
অর্থনীতি

একবারে পুরো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা, তবে থাকছে শর্ত

ফাইল ছবি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের আমানতের মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে কোনো মুনাফা পাবেন না। মুনাফা পেতে হলে গ্রাহককে ব্যাংক রেজল্যুশন স্কিমের আওতায় থাকতে হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন বিভাগের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

অর্থনীতি থেকে আরও পড়ুন

মতামত দিন