মূল অংশে যান
জাতীয়

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে।

শনিবার রাতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

মতামত দিন