মূল অংশে যান
জাতীয়

একক নিয়ন্ত্রণ থাকছে না বিপিসির

জ্বালানি তেলের বাজারে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করে নীতিমালা হচ্ছে

দেশের জ্বালানি তেলের বাজারে আর একচেটিয়া নিয়ন্ত্রণ থাকছে না সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। সরকার জ্বালানি তেলের বাজার এবার আংশিক উন্মুক্ত করার উদ্যোগ বাস্তবায়ন করতে চলেছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পেট্রোলিয়াম পণ্য আমদানি, বিতরণ ও খুচরা বাজারজাতে যুক্ত করতে নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের বর্তমান জ্বালানিসংকটে বিপিসির পাশাপাশি জ্বালানি খাতের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও যুুক্ত করে সরকার জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য এ উদ্যোগ নিয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

মতামত দিন