মূল অংশে যান

এই তারিখে প্রকাশিত খবর দিয়ে তৈরি।

সোমবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জুন ২০২৬

প্রথম পাতা পাতা ১

রাজশাহী সিটির প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ, প্রয়োজনে প্রকৌশলী যেতে পারেন: প্রধানমন্ত্রী

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন কর্মকর্তার বিদেশ সফরের কোনো গুরুত্ব নেই। এ ধরনের সফরে প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলী যেতে পারেন, প্রশাসক নন।

অনলাইন জুয়া-অর্থপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে কমিশন কেটে বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির সাইবার পুলিশ সেন্টার…

দেশের সব দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

রাজধানীসহ দেশের সব দোকানপাট দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সোমবার সংগঠনটির সভাপতি নাজমুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।…

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদারসহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) মূল বেতন নির্ধারণ করে দিয়েছে অর্থ বিভাগ। এখন থেকে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা। আগে তারা জাতীয়…

সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে,…

সংসদে বাজেট উপস্থাপন ১১ জুন

আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিষয়টি জানানো হয়। এর আগে বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশন…

ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

হাম ও রুবেলার ভ্যাকসিন (টিকা) যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে দেশব্যাপী মহামারি সৃষ্টি করে শিশু মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস…

জনমত বার্তা jonomatbarta.com

সোমবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জুন ২০২৬

বিশ্ব সংবাদ পাতা ২

চুক্তি না হলে ইরানের জব্দ সম্পদ মুক্ত করা হবে না

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের জব্দ থাকা হাজার হাজার কোটি ডলারের সম্পদ অবমুক্ত করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। গতকাল রোববার প্রচারিত এনবিসি নিউজের অনুষ্ঠান মিট দ্য প্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। ট্রাম্প বলেন, ‘ইরানের সম্পদ অবমুক্ত করার প্রশ্নটি […]
জনমত বার্তা jonomatbarta.com

সোমবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জুন ২০২৬

খেলা পাতা ৩

পবিত্র কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল ইরান

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে মেক্সিকোতে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। চলতি মাসের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ও অনুশীলনের জন্য দলটি মেক্সিকোতে অবস্থান করছে। যাত্রা শুরুর আগে দলটি তাদের দীর্ঘ দিনের ঐতিহ্য ধরে রাখতে কোরআন শরীফে চুমু খেয়ে, তার নিচ দিয়ে হেঁটে গিয়ে যাত্রা শুরু […]
জনমত বার্তা jonomatbarta.com

সোমবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জুন ২০২৬

জাতীয় পাতা ৪

হামের এন্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত ১৭ বছর সরকারগুলো কোনো ভেন্টিলেটর, মেশিন, ভ্যাকসিন দিয়ে যায়নি। এমনকি সিরিঞ্জও ছিল না। প্রাইভেট এন্ট্রাপ্রেনিউরদের সহায়তায় হামের মতো বিপদগুলো মোকাবিলা করেছে সরকার। হামের এন্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে। সোমবার (৮ জুন) সকালে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে ১৪০টি দেশে বাংলাদেশের […]