দেশের আর্থিক খাতে দীর্ঘদিনের সংকট মোকাবিলায় পাঁচটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুলাই থেকে এ প্রক্রিয়া শুরু হতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে। অবসায়নের জন্য চূড়ান্তভাবে বিবেচনায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো-ফাস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।
কুমিল্লা নগরীর আধুনিক ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কুমিল্লা ওয়াসা গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন…