মূল অংশে যান

এই তারিখে প্রকাশিত খবর দিয়ে তৈরি।

শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩, ১৭ এপ্রিল ২০২৬

প্রথম পাতা পাতা ১

রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের অনুমতি যুক্তরাষ্ট্রের

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি করতে বাংলাদেশকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১১ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের এই বিশেষ ছাড় আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

স্পেনে ৫ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু

চলতি বছরের শুরুর দিকে ঘোষিত ‘অভিবাসী ক্ষমা’ ব্যবস্থাটি চূড়ান্ত করেছে স্পেনের সরকার। স্থানীয় সময় মঙ্গলবার নেওয়া এই পদক্ষেপের কারণে অনিয়মিতভাবে বসবাস ও কাজ করা কয়েক লাখ অভিবাসীর আইনি মর্যাদা পাওয়ার পথ প্রশস্ত হয়েছে। বাংলাদেশ,…

দেড় মাস পর ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

দেড় মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী,…

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল বৃহস্পতিবার সন্ধ্যায় পাম্পিং শুরু হয়েছে। এই ডিজেল বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির ডিপোতে পৌঁছাবে। বৃহস্পতিবার মেঘনা পেট্রোলিয়াম…

রোববার থেকে নিয়মিত বিচার কাজ শুরু, হাইকোর্টে ৬৩ বেঞ্চ গঠন

দীর্ঘ ৩৭ দিন অবকাশের পর আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারকাজ শুরু হচ্ছে। এ উপলক্ষে হাইকোর্টে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বেঞ্চ গঠনের আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা…

নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে ছুটি

প্রতিবছর ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি…

ইসিতে অষ্টম দিনে জাবি সিনেট সদস্যসহ বিএনপির ৫৪ মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অষ্টম দিনের মতো নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ৫৪ মনোনয়ন প্রত্যাশী। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট সদস্য ও জাতীয়তাবাদী মহিলা…

জনমত বার্তা jonomatbarta.com

শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩, ১৭ এপ্রিল ২০২৬

বিশ্ব সংবাদ পাতা ২

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরাইল ও লেবাননের মধ্যে আজ রাত ২১:০০ জিএমটি থেকে ১০ দিনের একটি যুদ্ধবিরতি শুরু হবে। খবর আলজাজিরার। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা করেছেন। ট্রাম্প আরো বলেন, ‘এই দুই নেতা একমত হয়েছেন যে, […]