দলীয় বিবেচনায় কাউকে কার্ড দেওয়া হবে না
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দলীয় বিবেচনায় কাউকে কৃষক কার্ড দেওয়া হবে না। প্রান্তিক ২ কোটি ২৭ লাখ টার্গেট ধরে কার্ড দেওয়া হবে। সবাই পর্যায়ক্রমে পাবেন। রোববার সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সসম্মেলনে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।
