মূল অংশে যান

এই তারিখে প্রকাশিত খবর দিয়ে তৈরি।

রবিবার, ২২ চৈত্র ১৪৩২, ৫ এপ্রিল ২০২৬

প্রথম পাতা পাতা ১

র‍্যাব থাকবে কিনা সিদ্ধান্ত সরকারের, তবে প্রয়োজন আছে : র‍্যাব মহাপরিচালক

র‍্যাবের নাম পরিবর্তন বা সংস্থাটি থাকবে কিনা—এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের ওপর নির্ভরশীল। তবে আমার ব্যক্তিগত মতামত হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাবের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক আহসান হাবীব। দায়িত্ব গ্রহণের পর আজ দুপুরে প্রথমবারের মতো রাজধানীর কাওরানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

শাকিবের আচরণ নিয়ে বিতর্ক, দেশে ফিরে ব্যাখ্যা দিলেন জ্যোতির্ময়ী

রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অভিনেতা শাকিব খানের আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি ঘটে যাওয়া সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানালেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিনেতা শাকিব খানের…

দোকান কয়টা পর্যন্ত খোলা থাকবে জানালেন মন্ত্রী

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখা যাবে। রোববার দুপুরে তিনি একথা জানান। তবে, ব্যবসায়ী প্রতিনিধিরা রাত ৮টা পর্যন্ত…

মঙ্গল নয়, এবার হবে বৈশাখী শোভাযাত্রা

পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। রোববার বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা,…

১ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ১ লাখ মেট্রিক টন ডিজেল এবং স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। শনিবার ছুটির দিন জুম…

জুলাই বাংলাদেশকে নতুনভাবে বির্নিমানের সুযোগ দিয়েছে : নুর

জুলাই বাংলাদেশকে নতুনভাবে বির্নিমানের সুযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শনিবার (৪ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা…

আমরা চাই না বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম হোক: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ঘরে ও বাইরে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। এটিই সরকারের কাজ। সরকারি দল যারা আছেন তাদের প্রধান দায়িত্ব। বিরোধী দলে যারা আছি তাদের কাজ…

জনমত বার্তা jonomatbarta.com

রবিবার, ২২ চৈত্র ১৪৩২, ৫ এপ্রিল ২০২৬

জাতীয় পাতা ২

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু

দেশে গত ২০ দিনে হামের উপসর্গ নিয়ে ৬ হাজার ৪৭৬ জন হাসপাতালে এসেছেন। আর এই রোগের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৮ জনের । গত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে ৭৮৭ জন হামের উপসর্গ নিয়ে মেডিকেলে আসে। যার মধ্যে মারা গেছেন ৬ জন। নিহতদের দুই জনের শরীরে হাম পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য […]