মূল অংশে যান

এই তারিখে প্রকাশিত খবর দিয়ে তৈরি।

বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২, ২ এপ্রিল ২০২৬

প্রথম পাতা পাতা ১

ঢাকার অনুরোধে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া

রাশিয়া থেকে পরিশোধিত ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্য কিনতে বাংলাদেশের বিশেষ ছাড়ের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে এ আশ্বাস দেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। গতকাল বুধবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বাংলাদেশের সংকট […]

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইনের এক প্রবাসী নিহত হয়েছেন৷ বুধবার ১ এপ্রিল নিহতের পরিবার ও দুবাইপ্রবাসীদের সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার…

এপ্রিল মাস জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। এপ্রিল মাস জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১২টার…

সব ব্যাংকে ‘বাংলা কিউআর’ অ্যাপ চালুর সময়সীমা নির্ধারণ

রাজস্ব বৃদ্ধি এবং ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে চলতি বছরের জুনের মধ্যে দেশের সব ব্যাংকে ‘বাংলা কিউআর’ অ্যাপ চালুর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের…

সারা দেশে রাত ৬ টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৬ টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় দেশে বিদ্যুৎ ও জ্বালানি…

মালদ্বীপকে আরো বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মালদ্বীপকে বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন। যেন দুই দেশের শ্রম সহযোগিতা আরো জোরদার হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের সঙ্গে বৈঠকে তিনি এ…

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থানের বিষয়ে সম্প্রতি নির্দেশনা প্রদান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব নির্দেশনাসহ বেশকিছু বিষয় প্রতিপালনের নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) সিনিয়র…