মূল অংশে যান

এই তারিখে প্রকাশিত খবর দিয়ে তৈরি।

শনিবার, ১৪ চৈত্র ১৪৩২, ২৮ মার্চ ২০২৬

প্রথম পাতা পাতা ১

‘রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না’

জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ রাখা হলে আর দলীয় কার্যালয়ে আসবেন না বলে নেতাকর্মীদের জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এভাবে রাস্তা বন্ধ করা যাবে না। স্বাভাবিকভাবে আমাদের […]

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬২ হাজার টন গম

যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় ধাপে ৬২ হাজার ১৫০ টন গম নিয়ে এমভি উবন নারী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। এর আগে প্রথম শিপমেন্টর মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে পৌঁছায়। শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের…

জাতীয় সংসদীয় কমিটির প্রথম বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষের লেভেল-২-এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। কমিটির ১১ জন…

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) স্ত্রী দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। শনিবার বাংলাদেশ সময় বেলা…

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে একদিনে ২৯৩ অভিযান, ৭৮ মামলা

দেশব্যাপী জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে একদিনে ২৯৩টি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৮টি মামলা দায়েরের পাশাপাশি মোট ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। শনিবার প্রকাশিত এক সংবাদ…

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রয়েছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি…

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার

নেপালে গত বছরের রক্তক্ষয়ী গণবিক্ষোভ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে রাজধানী কাঠমাণ্ডুর উপকণ্ঠে নিজ বাসভবন থেকে…