দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট অনুমোদিত পদ ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর বিপরীতে কর্মরত জনবল ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠানগুলোতে মোট অনুমোদিত পদের প্রায় ২৬ দশমিক ২৯ শতাংশ শূন্য রয়েছে। এসব পদ পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে সরকার।বুধবার জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্রে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার ৯২২
সংসদীয় কমিটির বৈঠক
0 জন পাঠক প্রতিক্রিয়া জানিয়েছেন
