জামায়াত জোটের সমঝোতার ঘোষণা আসছে আজ
- আপডেট সময় : ০২:৪০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় নির্বাচনি সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসছে আজ বুধবার। বিকাল চারটার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে। জামায়াতে ইসলামীর নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে গতকাল মধ্যরাত পর্যন্ত সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আজ বুধবার সকালে এ বিষয়ে আমন্ত্রণ জানানো হতে পারে।
এর আগে ১১ দলের আসন সমঝোতা নিয়ে গতকাল মঙ্গলবার দিনভর বৈঠক করেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের বৈঠক হয়। সেখানে বিভিন্ন দলের আসন চূড়ান্ত করা হয়। তবে ইসলামী আন্দোলনের আসন প্রাপ্তি নিয়ে এখনো অসন্তোষ আছে বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসেরও কিছু কাজ বাকি আছে। আজ দুপুরের আগে আরেক দফা বৈঠকে সেটি চূড়ান্ত হবে। এরপরই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সহ সব দলের শীর্ষ নেতাদের থাকার কথা রয়েছে।
জামায়াত সূত্র জানায়, ইসলামী আন্দোলনসহ সবাইকে ধরেই বুধবারের সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে দলটি এতে উপস্থিত থাকা-না থাকার বিষয়ে কিছুই জানায়নি। কোন কারণে তারা এই সমঝোতায় না থাকলে সেক্ষেত্রে বাকি দলগুলোর সমন্বয়েই চূঢ়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জামায়াত নেতারা জানিয়েছেন।
এর আগে গত রোববার জামায়াতের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির ৩০ আসনে সমঝোতা চূড়ান্ত হয়। এছাড়া গতকাল শেষ মুহূর্তের আলোচনায় বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৫টির বেশি আসন দেওয়ার সিদ্ধান্ত হয়। একইভাবে খেলাফত মজলিসকে আগের চেয়ে বাড়িয়ে ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭, এবি পার্টি ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে দুটি আসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি এবং খেলাফত মজলিসকে আসন দেওয়া হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। এ দলগুলো একটি করে আসন পেলেও জামায়াতের জন্য ১৮০ টির বেশি আসন।
সমঝোতার সর্বশেষ অবস্থান সম্পর্কে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, মঙ্গলবারের বৈঠকে সমঝোতার কাজ প্রায় শেষ হয়েছে। যেটুকু বাকি আছে তা বুধবার দুপুরের আগে বসে শেষ করা হবে। বুধবার সংবাদ সম্মেলন হলে বিস্তারিত তুলে ধরা হবে।
এর আগে দীর্ঘ দিনের প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত বছরের ২৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ১০ দলীয় নির্বাচনি সমঝোতার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে আরো একটি দল যুক্ত হয়ে ১১ দলীয় সমঝোতায় রূপ নেয়। তবে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত না হওয়ায় সংশ্লিষ্টদের মাঝে বেশ অস্থিরতা দেখা দেয়। সব দলই বাড়তি আসনে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়। এ নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা ও দরকষাকষির একপর্যায়ে গত সোমবার রাতে এবং মঙ্গলবার দুপরের পর দফায় দফায় বৈঠক হয়। সেখানেই আসন সমঝোতার বিষয়টি মোটামুটি চূড়ান্ত পর্যায়ে আসে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত: বিশেষ অতিথি মোঃ নিয়ামত আলী
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































