অর্থবছরের সময়কাল পরিবর্তনের উদ্দেশ্যে কর্মপন্থা নির্ধারণ করতে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি করেছে সরকার। আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
কমিটিতে সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর, অর্জাথ বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ও
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।
