পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের সঙ্গে দ্রুত বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
তুরস্কের সঙ্গে দ্রুত বাণিজ্যের পরিমাণ বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার খলিলুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দ্বিপক্ষীয় বৈঠকে এ আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য স্বাক্ষরের সম্ভাবনার বিষয়ে আলোচনা করেছি। একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি। আমরা আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যকে যথেষ্ট পরিমাণে বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করেছি।
তিনি বলেন, আমরা জোর দিয়ে বলছি, এই সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে এবং সহযোগিতা গভীর এবং দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার ক্ষেত্রে উভয়ের অভিন্ন প্রতিশ্রুতির পরিচয় দেয়।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
সংবাদ শিরোনাম ::













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































